চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

রংপুর মিঠাপুকুর উপজেলায় বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-০২-০৭ ১২:০৯:৫৫   বিভাগ:

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসচাপায় আবদুল মজিদ (৫০) নামে প্রাইমারি স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।বুধবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুল মজিদ ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি মিঠাপুকুর সদর থানা এলাকায়।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় বাসচাপায় ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।



ফেইসবুকে আমরা