চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-০২-০৫ ১৩:০৬:৫৭   বিভাগ:

 

মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ঢাকা ও নড়াইলের এই দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।



ফেইসবুকে আমরা