চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

আওয়ামী লীগ আগেই সিল মেরে বাক্স ভরবে: ড. কামাল

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১২-২৯ ২৩:১৪:১৬   বিভাগ:

 

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে, আওয়ামী লীগ আগেই ৫০ শতাংশ ব্যালট সিল মেরে বাক্সে ভরে রাখবে, জালভোট দেয়া হবে।

তিনি বলেন, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যাতে ভোট দিতে পারে।৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এসব বিদেশি সাংবাদিক ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।



ফেইসবুকে আমরা