চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

নিঝুম দ্বীপে পেট্টল ঢেলে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১২-২৮ ২১:৩৩:২৭   বিভাগ:

 

নোয়াখালীর হাতিয়া নিঝুম দ্বীপে বিএনপির নারী ইউপি সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম যুগান্তরকে জানান, বন্দরটিলা বাজার এলাকায় বিএনপি নেতা মোতালেব মাঝি, মোস্তান মিয়া, মন্নান মিয়া, মিলন, ইউপিসদস্য জাহানারা বেগমের বাড়ি পেট্টল ঢেলে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের এমপি আয়শা ফেরদৌস ও তার স্বামী মোহাম্মদ আলীর পক্ষধারী কর্মী পিচ্চি মেরাজ, মানিক ডাকাত, কবীর ডাকাত, জাফর, আফসার, সোহেল, ইরাক, মাইনুদ্দিন, কালুর নেতৃত্বে ৩০/৩৫ জন পেট্টল ঢেলে আগুন দিয়ে ওই বাড়িগুলো ভস্মীভূত করে।হাতিয়া থানার ওসি কামরুজ্জামান সিকদার যুগান্তরকে বলেন, হামলা ও ভাংচুরের খবর শুনেছি।



ফেইসবুকে আমরা