চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

নির্বাচনের ইশতেহার প্রস্তুত করছে বিএনপি: আমীর খসরু

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১১-১৯ ১৮:০১:০৩   বিভাগ:

 

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি খুব শিগগিরই ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার  রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। তিনি বলেন,  তাতে থাকবে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। খসরু বলেন,  জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য ইশতেহার প্রস্তত করছে বিএনপি। খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে। নির্বাচনের জন্য এখনও লেভেল প্ল্েেইং ফিল্ড হয়নি মন্তব্য করে খসরু বলেন,  আমরা যে সাতটি দফা দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তারপরও আমরা নির্বাচনে আছি। আশা করছি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে।



ফেইসবুকে আমরা