চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

জামিন অযোগ্য আইন বাতিল না হলে, গাড়ি চালাবে না চালকরা : ওসমান আলী

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১০-২৮ ১৪:০৫:১৩   বিভাগ:

 

ডেস্ক রিপোর্ট : জামিন অযোগ্য আইন বাতিল না করা পর্যন্ত গাড়ি চালাবে না চালকরা। বললেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সরকার যে আইন করেছে তা নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। আটটি ধারার মধ্যে জামিন অযোগ্য আইন বাতিল করতে হবে, না হলে পুরো দেশে গাড়ি চলবে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি না বসে তাহলে এ কর্মসূচি আরও দীর্ঘায়ত করবে। ৪৮ ঘণ্টা শেষে ৯৬ ঘণ্টার ধর্মঘট চলবে। এরপর লাগাতর কর্মবিরতিতে যাবে।আজ রোববার সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে তিনি এ কথা জানান।

তিনি অভিযোগ করেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদের সঙ্গে বৈঠক করেনি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গিয়েছি।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে সারাদেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে রোববার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনও গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস।



ফেইসবুকে আমরা