চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থেই নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১০-২৫ ২২:৩৭:২০   বিভাগ:

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থেই নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানে না থাকলেও জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে এটা কঠিন কোনো বিষয় না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ভোট চুরি হয়েছে। আমরা দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীরা নমিনেশন পর্যন্ত জমা দিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীনদের অনেকে জনপ্রতিনিধি হয়েছেন।



ফেইসবুকে আমরা