চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

ব্যারিস্টার মইনুলকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১০-২৩ ১৫:৪৪:১৬   বিভাগ:

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

পরে সুপ্রিমকোর্ট চত্বরে সমাবেশে মিলিত হন তারা। এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।



ফেইসবুকে আমরা