র্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে বোমা অপসারণকারী দল রওনা হয়েছে। তারা আসলেই আস্তানাটিতে ঢোকা হবে। সেখানে কী পরিমাণ বিস্ফোরক আছে, তা পরে জানাতে পারব।
র্যাব জানিয়েছে, জোরারগঞ্জ বিএসআরএম স্টিল মিল ও বারইয়ার হাঁটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় জঙ্গিরা।
ওই আস্তানায় কতজন জঙ্গি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’