চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

নাশকতার মামলায় ফখরুলসহ বিএনপির ৭ কেন্দ্রিয় নেতার জামিন

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-১০-০৩ ১৮:৩২:৫৯   বিভাগ:

 

ডেস্ক রিপোর্ট: পুলিশের কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ কেন্দ্রিয় নেতা। গত ১লা অক্টোবর পুলিশ বাদি হয়ে নাশকতার এ মামলাটি করে।

আজ জামিন আবেদনের শুনানী নিয়ে বিচারপতি মুহা. আবদুল হাফিজ ও বিচারপতি কাশেপা হোসেনের বেঞ্চ তাদের অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্যান্যরা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু,। আজ তারা সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বিএনপি নেতাদের পক্ষে শুনানীতে অংশ নেন, সিনিয়র আইনজীবি ব্যারিষ্টার মওদূদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমূখ।
আদেশে বলা হয়েছে, এই মামলায় পুলিশী প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যাবে না।



ফেইসবুকে আমরা