চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

আমীর খসরুর হোটেলে দুদকের অভিযান

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৯-১৮ ১৯:৫৩:৪৮   বিভাগ:

 

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতা আমীর খসরুর মাহমুদ চৌধুরীর হোটেল সারিনায় অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে অবস্থিত খসরুর মালিকানাধীন হোটেলটিতে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে দুদকের একজন পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। বিকাল ৩টা ২০ মিনিটে এই অভিযান শেষ হয়।

দুদকের পরিচালক কাজী শফিকুল আলম জানান, আমীর খসরুর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আমরা উনার মালিকানাধীন প্রতিষ্ঠান হোটেল সারিনায় এসেছি। তবে দুদকের অভিযানের কথা অস্বীকার করেছেন হোটেল সারিনার সিকিউরিটি ম্যানেজার আহমেদুর রহমান।



ফেইসবুকে আমরা