চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

আমি শরৎ বুলবুলি শরৎ এলে ডানা মেলে আমার জীর্ণ পাখাগুলি

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৯-১০ ১৫:০৮:০৭   বিভাগ:

আমি শরৎ বুলবুলি শরৎ এলে ডানা মেলে আমার জীর্ণ পাখাগুলি।। সে পাখায় ভর করে হারিয়ে যাই বহুদূরে আমার চরন যেন খোলা আকাশ,ওড়ো হাওয়া মেঠো ধুলি।। গ্রাম থেকে গ্রামে ছুটে নেশা জাগে প্রাণে পাহাড় বেয়ে নদী স্রোতে ঝরা জলদি মেঘছায়া রুদ্রতে ফুটে মায়াবী গোধূলি।। ছোট ছোট নদী গাঁ’য়ে বহে নিরবধি দুপারের ঘাসবনে হাওয়াই দুলে ক্ষণেক্ষণে সাদা ঘাস ফুলগুলি।। গাঁয়ে গাঁয়ে বাজে ঢোল জাগে শারদীয়া কল্লোল আলোয় জাগে রাত ধূপে যেন নয়া প্রভাত,প্রতিমা’তে ডুব দেয় জল রঙতুলি। আমি শরৎ বুলবুলি।

লেখক:হেলাল হুসাইন জুনায়েদ



ফেইসবুকে আমরা