চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ১৩৭৫০ জন

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৯-০৬ ১৮:৪৯:১৬   বিভাগ:

 

ঢাকা : ৩৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

যেকোন মোবাইল হতে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইলে ফল জানতে PSC39Registration Number লিখে ১৬২২২ তে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেয়া হবে।মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



ফেইসবুকে আমরা