চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৮-১৭ ১৫:৫০:২৮   বিভাগ:

 

ঢাকা: নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপি’র থাকার সুযোগ নেই। সেই সরকারে রাজনীতিক আসলে মূখ্য নয়, শিক্ষক-বুদ্ধিজীবীরাও থাকতে পারেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঈদযাত্রায় মহাসড়কে চালকের ঘাটতি কমাতে মাঝারি যানের চালকদের সুযোগ দেয়া যেতে পারে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তবে এ ব্যাপারে সড়ক পরিবহন সচিবের সাথে সংশ্লিষ্টদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, ভারীবর্ষণ না হলে ঢাকা থেকে টাঙ্গাইল এবং রাজধানী থেকে চট্টগ্রামের পথে ঈদযাত্রা এই ঈদে স্বস্তিদায়ক হবে।।



ফেইসবুকে আমরা