চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১৩৬ স্বর্ণবারসহ যাত্রী আটক

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৮-০৫ ১২:৫৬:২০   বিভাগ:

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩৬টি স্বর্ণবার জব্দ হয়েছে। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়। তার নাম জামাল আহম্মেদ। তার বাড়ি হাটহাজারি উপজেলায়। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। আজ রোববার সকাল সাতটার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আজ সকাল ৬টা ২৫ মিনিটে একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্দেহ হলে উড়োজাহাজের জামাল আহম্মেদ নামের ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তার ব্যাগ থেকে ১৩৫টি ও মোবাইলের ভেতর থেকে একটি স্বর্নবার উদ্ধার করা হয়। যার ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম।



ফেইসবুকে আমরা