চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করব : শাজাহান খান

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৮-০২ ১৭:৩২:১৯   বিভাগ:

 

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করব। বিএনপির কথায় আমি পদত্যাগ করব না। কারণ জনগণ আমার পদত্যাগ চায়নি, ছাত্ররাও আমার পদত্যাগ চায়নি। তবে জনগণ চাইলে আমি পদত্যাগ করব।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আপনি পদত্যাগ করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আমি পদত্যাগ করব না। এটা বিএনপির দাবি। বিএনপির কথায় আমি পদত্যাগ করব কেন? প্রধানমন্ত্রী নির্দেশ দিলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করব।

গত রোববার বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর বাসচাপায় মৃত্যুর ঘটনা প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। গত চার দিন ধরে তারা রাজধানী ঢাকাকে কার্যত অচল করে রেখেছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধের পর আজো তারা রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে।



ফেইসবুকে আমরা