চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

কামরানের বাড়িতে আরিফ

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৭-৩১ ২১:১২:০৩   বিভাগ:

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বদর উদ্দীন আহমেদ কামরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বিকেল ৪ টার দিকে তিনি কামরানের বাড়িতে যান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে নাহিয়া হক চৌধুরী। কামরান ও আরিফুল কুশল বিনিময় করেন ও কোলাকুলি করেন। প্রায় পনেরো মিনিট থাকার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আরিফুল হক কামরানের বাসা থেকে বের হন।



ফেইসবুকে আমরা