চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

চট্টগ্রামে রিকশাচালকের টাকা ছিনতাই : ২ যুবক আটক

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৬-০৭ ১৯:৩৪:৪১   বিভাগ:

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে এক রিকশাচালকের টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এরা হলেন শওকত ওরফে রনি (২২) ও রাসেল (২৬)। গতকাল বৃহস্পতিবার সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন প্রিয় সংবাদ ডটকমকে জানান, সকালে রশিদ বিল্ডিং মোড়ে বাংলাবাজার সমাজকল্যাণ উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক রিকশাচালকের কাছ থেকে সাড়ে ৩০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রনি ও রাসেল। এ সময় ওই এলাকায় দায়িত্বে থাকা থানার টহল দল তাদের ধাওয়া করে ধরে ফেলে। তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।



ফেইসবুকে আমরা