চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

মওদুদ আহমদ আইসিইউতে

প্রিয়সংবাদ ডেস্ক  ২০২১-০৩-১০ ১৩:০৫:০৩   বিভাগ:

 

প্রিয়সংবাদ ডেস্ক :: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেছেন, মওদুদ আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার বিকালে আইসিইউতে নেয়া হয়। এরপর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তিনি গতকালের চেয়ে আজ ভালো আছেন। এখন তিনি নড়াচড়া করতে পারছেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ২রা ফেব্রুয়ারি মওদুদ আহমদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।



ফেইসবুকে আমরা