চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই

প্রিয়সংবাদ ডেস্ক  ২০২০-০৩-২৭ ২১:৫১:৪৯   বিভাগ:

 

প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



ফেইসবুকে আমরা