প্রিয় সংবাদ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অপকর্ম করে কেউ পার পাবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতা অপকর্ম করলে তাকে গ্রেপ্তারের নজির নেই।