চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র এগিয়ে যাবে: কাদের

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৫-২০ ০৯:১৪:৪৯   বিভাগ:

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিনা প্রতিদ্বন্ধিতার ফাঁদ বিএনপিই তৈরি করেছিল, এবার আর তা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না এবং গণতন্ত্র এগিয়ে যাবে।

রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুব লীগের আলোচনা সভায় তিনি মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই দেশে মুক্তিযুদ্ধের রণধ্বনী নিয়ে বির্তক চলছে। যে রণধ্বনী মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নের্তৃত্বে আমাদের বিজয়ী করেছে। সেই রণধ্বনী এখন কেন জানি মনে হয় শুধু আওয়ামী লীগের। এই রণধ্বনী আর কেউ উচ্চারণ করে না ।

তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হতে চাই না। আমার মুক্তিযুদ্ধেকে ভাগ করতে চাই না। আমরা মুক্তিযুদ্ধকে কেবল আমাদের সম্পদ ভাবতে চাই না। কিন্তু এদেশে তারা কারা যারা মুক্তিযুদ্ধের রণধ্বনীকে তারা তাদের স্লোগান হিসেবে মেনে নেয় না। সূত্র: যমুনা টিভি ও চ্যানেল ২৪



ফেইসবুকে আমরা