চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

বান্দরবানে বজ্রপাতে ২ বোনের মৃত্যু

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৮-০৫-১৮ ১৬:১৯:০৩   বিভাগ:

 

বান্দরবান সদর উপজেলায় বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুশল দেবী তঞ্চঙ্গ্যা (২৫) ও সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে। তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



ফেইসবুকে আমরা