চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

এদেশের মানুষ একজন বন্ধু হারালো : ড. ইউনুস

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-১২-২২ ১৩:৫৯:২৭   বিভাগ:

 

প্রিয় সংবাদ ডেস্ক:: স্যার ফজলে হাসান আবেদেরে প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে এসেছিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি শোকবইতে লিখেন, আবেদকে হারানোয় এদেশের মানুষ একজন বন্ধু হারালো।

তিনি লিখেন, ‘আবেদের সাথে এদেশের সাধারণ মানুষের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার বিদায়ে এদেশের মানুষ একজন বন্ধু হারালো। তার অবদান এদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে চিরদিন স্মরণ রাখবে। আর্মি স্টেডিয়ামে শোকবইয়ে লিখছেন ড. মুহাম্মদ ইউনূস

স্যার ফজলে হাসান আবেদের লাশ রাখা হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।



ফেইসবুকে আমরা