চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

ছাত্রদলের কাউন্সিল: মির্জা ফখরুলসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-১২-০৩ ১৩:২৭:১৭   বিভাগ:

 

প্রিয় সংবাদ ডেস্ক:: আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের কাউন্সিল করে কমিটি গঠন করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত।

রোববার ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের মিস (বিবিধ) মামলার শুনানি শেষে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে আগামী ২৮ জানুয়ারি তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

১২ সেপ্টেম্বর ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনে কাউন্সিলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।

আদালতের নিষেধাজ্ঞার পরও গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অনুষ্ঠিত ওই কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে ছাত্রদলের সভাপতি পদে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।



ফেইসবুকে আমরা