চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-০৭-২৯ ১২:৪০:৫২   বিভাগ:

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।



ফেইসবুকে আমরা