বৃদ্ধি, সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি সই হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সমঝোতা স্মারক ও নথি সই হয়।
এর আগে লি নাক-ইয়োন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তিনি কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শেখ হাসিনা। এরপর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর শেখ হাসিনা ও লি নাক-ইয়োনের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।