ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বস্তা ভর্তি সিলযুক্ত ব্যালট উদ্ধার করা হয়। সিলগুলো ছিলো ছাত্রলীগ প্যানেলের প্রার্থীর পক্ষে। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্সে ভরে রাখার অভিযোগে শিক্ষার্থীরা প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানিকে অবরোধ করে রাখেন। এসময় বিক্ষুব্ধ ছাত্রীরা প্রোভিসির গাড়িতে জাল ভোটের ব্যালট দিয়ে ঢেকে দিয়েছে।
জাল ভোটে ছেয়ে গেলো প্রোভিসি’র গাড়ি (ভিডিও)
জাল ভোটে ছেয়ে গেলো প্রোভিসি’র গাড়ি (ভিডিও)
Posted by Daily Manab Zamin on Sunday, March 10, 2019