চট্টগ্রাম, , শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে

প্রিয়সংবাদ ডেস্ক  ২০১৯-০৩-০৩ ২৩:৫৫:৪১   বিভাগ:

 

হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

বিএসএমএমইউর চিকিৎসকরা জানান, রাতে তিনি চোখ মেলে তাকিয়েছেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস খানিকটা নিয়ন্ত্রণে এসেছে, প্রস্রাবও হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।



ফেইসবুকে আমরা